স্বাভাবিক হচ্ছে হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১১:১২আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:১২

প্রায় সারাদিন বন্ধ থাকার পর শুক্রবার (২১ মার্চ) রাত থেকে চালু হয়েছে ব্রিটেনের হিথ্রো বিমানবন্দর। বিদ্যুৎ সরবরাহ ঘাটতি থেকে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর একদিনের জন্য প্রায় স্থবির হয়ে পড়ে। এতে হাজারো যাত্রী যেমন বিপাকে পড়েন তেমনি বৈশ্বিক বিমানযাত্রাও এলোমেলো হয়ে পড়ে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নিকটবর্তী একটি বিদ্যুতকেন্দ্রে আগুন ধরে গেলে বিমানবন্দরে সরবরাহে ঘাটতি দেখা যায়। সতর্কতার জন্য তখন থেকেই যাত্রীদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। সংকট শুরুর পর থেকেই হিথ্রোর কর্মীরা বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করার জন্য নিরলস পরিশ্রম করেছেন।

শুক্রবার শিডিউল অনুযায়ী হিথ্রোতে ১৩৫১টি ফ্লাইটে দুই লাখ ৯১ হাজার যাত্রীকে বহন করার কথা ছিল। তবে কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ায় ব্রিটেন ও ইউরোপের অন্যান্য বিমানবন্দরে কিছু ফ্লাইটের গন্তব্য বদলে অবতরণে বাধ্য হয়। দূরপাল্লার অনেক ফ্লাইট যাত্রা থামিয়ে তাদের প্রারম্ভিক অবস্থানে ফিরে যায়।

কার্যক্রম চালু হওয়ার পরও শুক্রবার অবশ্য ফ্লাইট সংখ্যা সীমিত ছিল। তবে শনিবার থেকে স্বাভাবিক দিনের মতো পূর্ণ সক্ষমতায় সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস ওল্ডবাই।

যাত্রীদের ভোগান্তির জন্য কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষমাপ্রার্থনা করে তিনি বলেছেন, অনেক যাত্রীর পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে, বিদ্যুতকেন্দ্রে আগুন লাগার ঘটনায় তদন্ত চলমান আছে। প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু না পেলেও তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। আর বৈদ্যুতিক ত্রুটির কারণ খুঁজতে তদন্ত করবে লন্ডন দমকল বাহিনী।

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান