ডিসেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৫:৩০আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৫:৩০

মিয়ানমারের জান্তা সরকার তাদের বৈধতা ও আসন্ন নির্বাচন নিয়ে সমর্থনের জন্য অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবে। তারই অংশ হিসেবে আগামী সপ্তাহে বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং। সফর সম্পর্কে অবগত তিন কর্মী শুক্রবার (২৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার মিন অং হ্লাইং বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে সাধারণ নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। মিয়ানমারে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে জান্তা সরকার।

আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলনে আয়োজিত হতে যাচ্ছে। সম্মেলন চলাকালে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছে তার প্রশাসন। বিমসটেক এর পুরো নাম হচ্ছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন। এর সদস্য দেশের তালিকায় রয়েছে থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ভূটান।

সম্মেলনে জান্তা-প্রধানের অংশগ্রহণ একটি বিরল ঘটনা হতে যাচ্ছে। ২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে জান্তা বাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমার কার্যত গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর থেকে তার ওপর একগাদা নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব। এছাড়া শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কারণে তাকে আঞ্চলিক জোট আসিয়ানের বৈঠকে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জান্তা প্রধানের সফর বিষয়ে তথ্য ফাঁস করা ওই ব্যক্তিরা নিজেদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক ছিলেন। এ বিষয়ে মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে রয়টার্স। আর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় মিন অং হ্লাইংয়ের অংশগ্রহণের তথ্য নিশ্চিত করেনি।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের