নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ২০:০৭আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২০:০৭

নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে একটি বাসের আট যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মাইদুগুরি-দামবোয়া সড়ক দিয়ে চলমান বাসটি একটি স্থলমাইনের ওপর পড়ে বিধ্বস্ত হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় গভর্নর বাবাগানা যুলুম বলেছেন, বিস্ফোরণে মারাত্মক আহত সাত যাত্রীকে রাজধানী মাইদুগুরির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কক্ষে ভর্তি করানো হয়েছে। এছাড়া, লঘু আঘাতপ্রাপ্ত আরও ১৪ যাত্রীর জন্যও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণ প্রায় সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উত্তরপূর্ব নাইজেরিয়ায় ইসমালিক গোষ্ঠী বোকো হারাম নিয়মিতভাবে নিরাপত্তা স্থাপনা ও বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে থাকে। অতীতে এই গোষ্ঠী শত শত স্কুলশিক্ষার্থীকে অপহরণও করেছে।

স্থানীয় এক কর্মকর্তা, আবোর কাচাল্লাহ রয়টার্সকে ফোনে জানান, সকাল পৌনে বারোটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। বোর্নো রাজ্যের ডামবোয়া শহর থেকে আসা যাত্রী উসমান ইদি বলেছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলের দিকে সেনা সদস্যদের ব্যাপক সমাবেশ দেখা গেছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র কেন্নেথ দাসো বলেছেন, বিস্ফোরণের বিষয়ে এখনও তথ্য সংগ্রহ করছেন তিনি।

আহতদের পর্যবেক্ষণ করতে হাসপাতালে গিয়েছিলেন যুলুম। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে। নিরাপত্তা বাহিনীগুলোর তিনি আহ্বান জানিয়েছেন, সড়কপথে নিরাপত্তা জোরদার ও সন্ত্রাস দমনে যেন আরও উদ্যোগ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ওই রাজ্যেই গত বছর আরেকটি মাইন বিস্ফোরণে অন্তত সাত সেনাসদস্য নিহত হয়েছিলেন।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম