মিয়ানমারে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৮

মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি এবং জান্তাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে বেইজিং। মঙ্গলবার (২২ এপ্রিল) এই তথ্য দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

পর্যবেক্ষকরা মিয়ানমারের লাশিও শহরে পৌঁছেছেন জানিয়ে চিয়াখুন বলেন, মঙ্গলবার সকালে লাশিও থেকে সরে গিয়েছে অ্যালায়েন্স আর্মি। সেই এলাকার দখল তারা আপাতত মিয়ানমার সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। চীনের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, জান্তা সরকার এবং অ্যালায়েন্স আর্মির সম্মতিতে কুনমিং শান্তি আলোচনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মিয়ানমারকে দীর্ঘদিনের বন্ধুপ্রতীম প্রতিবেশী বলে উল্লেখ করেছেন চিয়াখুন। উভয় দেশের স্বার্থের জন্যই মিয়ানমারের উত্তরাঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

কুনমিং শান্তি আলোচনা আরও সামনে অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেছেন চিয়াখুন। তিনি বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা সবসময় কাজ করে যাবেন।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের