ভারতীয় গুপ্তচরের বিষয়ে তেহরানকে তদন্তের আহ্বান পাকিস্তানের

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ১৯:৩৮আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২০:০৪

ইরানে এক ভারতীয় গুপ্তচরের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানোর আহ্বান জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার তেহরানের প্রতি কুলভূষণ যাদবের বিষয়ে তদন্তের আহ্বান জানায় ইসলামাবাদ।

কুলভূষণ যাদব রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং(র)এর সাব ইন্সপেক্টর রাকেশ ওরফে রেজওয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করতেন। এই মাসের শুরুতে বেলুচিস্তানে গ্রেফতার হওয়ার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তিনি ভারতীয় নৌবাহিনীতে ছিলেন এবং করাচি ও বেলুচিস্তানে বিধ্বংসী কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন।

ভারতীয় গুপ্তচরের বিষয়ে তেহরানকে তদন্তের আহ্বান পাকিস্তানের

পাকিস্তানের পক্ষ থেকে রাষ্ট্রদূত মেহদি হনারদুস্ত বরাবর এক চিঠি পাঠানো হয়। তাতে ইরানের প্রতি অবিলম্বে রাকেশ ওরফে রেজওয়ানকে গ্রেফতার করা, যাদবের কর্মকাণ্ড পর্যালোচনা করা, ইরানে তার অবস্থানের রেকর্ড সরবরাহ করা, তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ব্যক্তিদের বিষয়ে তথ্য সরবরাহ করা, ইরানে রয়ের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানানোর অনুরোধ করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব আরিফ আহমেদ খান বলেন, ‘আমরা আশা করছি ইরান পাকিস্তানের এই অনুরোধ গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে ও যথাযথ পদক্ষেপ নেবে।’

সূত্র ডন

/ইউআর/  

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম