সমকামী হওয়ায় সন্তানকে খুন

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ০১:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০১:১৮

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৬৯ বছরের এক বৃদ্ধের হাতে খুন হয়েছেন তার পুত্র। প্রসিকিউটররা জানিয়েছেন, সমকামী হওয়ার কারণেই নিজের ২৯ বছরের পুত্রকে হত্যা করেন তিনি। শেহাদা খলিল ইসা নামের ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রসিকিউটররা জানান, এর আগেও সমকামী হওয়ার কারণে পুত্র আমির ইসাকে হত্যার হুমকি দিয়েছিলেন শেহাদা।

মঙ্গলবার ৯১১ নম্বরে কল পেয়ে লস অ্যাঞ্জেলসের নর্থ হিলস এলাকার ওই পরিবারের বাসায় হাজির হয় পুলিশ। তারা ঘরের বাইরে নিহতের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। আর ঘরের ভেতরে পড়ে ছিল তার মায়ের মৃতদেহ।

সমকামী হওয়ায় সন্তানকে খুন

আইনজীবীরা বলছেন, শেহাদা প্রথমে শটগানের গুলিতে তার পুত্রকে হত্যা করেন। তবে তার মায়ের ক্ষেত্রে কি ঘটেছিল সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

তদন্ত কর্মকর্তারা লস অ্যাঞ্জেলস ডেইলিকে বলেন, শেহাদা তাদেরকে জানিয়েছেন নিজ বাসার বাথরুমে তিনি স্ত্রীর মৃতদেহ দেখতে পেয়েছেন। আর ছুরি হাতে হুমকি দেওয়ায় আত্মরক্ষার্থে তিনি ছেলেকে গুলি করেছেন।

একজন গোয়েন্দা কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, এটা ছিল একটা ভয়ঙ্কর পারিবারিক ট্র্যাজেডি। ১১ এপ্রিল তাকে বিচারের জন্য আদালতে হাজির করা হবে। কোনও ধরনের প্যারোলে মুক্তির সম্ভাবনা ছাড়াই বাকি জীবন শেহাদাকে কারাগারে কাটাতে হবে বলে মনে করা হচ্ছে। সূত্র: সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি