ইন্দোনেশিয়ায় কুমিরের আক্রমণে রুশ পর্যটক নিহত

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ০৯:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:৪৬
image

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় ডাইভিং সাইটে কুমিরের আক্রমণে এক রুশ পর্যটক নিহত হয়েছেন। শনিবার দেশটির এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। নিহত ওই পর্যটকের নাম সের্গেই লিখভার।

সের্গেই লিখভার

কর্তৃপক্ষ তার নিখোঁজ হওয়ার খবর পাওয়ার চার দিন পর গত মঙ্গলবার ওয়েস্ট পাপুয়ার রাজা আমপাতে দ্বীপপুঞ্জ থেকে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। স্থানীয় তল্লাশী ও উদ্ধার বিভাগের প্রধান কর্মকর্তা প্রাসেতিও বুদিয়ারর্তো বলেন, ‘গত সপ্তাহে কর্তৃপক্ষ লিখভারের নিখোঁজ হওয়ার খবর পায়। প্রত্যন্ত মিনিয়াইফান দ্বীপের কাছে নিখোঁজ হওয়ার একদিন পর কর্তৃপক্ষকে খবরটি দেয়া হয়।’

বুদিয়ার্তো জানান, উদ্ধারকর্মীরা লিখভারের মরদেহটি দেখতে পাওয়ার সময় মৃতদেহটির পেছনে একটি বিরাট আকৃতির লোনা পানির কুমির দেখতে পান। তার মরদেহ খুঁজে পাওয়ার সময় একটি হাত কাটা পাওয়া যায়।  

৩৭ বছর বয়সী ওই রুশ পর্যটক একজন গাইড এবং স্কুবা ডাইভার। তিনি বন্ধুদের সঙ্গে নিয়ে ডাইভিং (ডুবসাঁতার) করার জন্যই ইন্দোনেশিয়ায় এসেছিলেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন সকালে তিনি একাই বের হওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র: ডেইলি মেইল।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের