রাশিয়া-চীনের ভেটো, জাতিসংঘে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব নাকচ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২১:৫৫আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২২:১৩

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাব নাকচ হয়ে গেছে। প্রস্তাবটির ভাষা শিথিল করার পরও মঙ্গলবার স্থায়ী সদস্য দেশ রাশিয়া ও চীন এতে ভেটো দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটি হয়। বাহরাইনের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ১১টি দেশ ভোট দিলেও রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা ভেস্তে যায়। পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সমর্থন পেতে প্রস্তাবটির মূল খসড়া বারবার সংশোধন ও দুর্বল করা হয়েছিল। বাহরাইনের প্রাথমিক প্রস্তাবে দেশগুলোকে ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ গ্রহণের অধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে নৌচলাচল নিশ্চিত করা এবং যেকোনও ধরনের অবরোধ প্রতিহত করা।

তবে ভোটাভুটির জন্য পেশ করা চূড়ান্ত পাঠ্যে সামরিক বা রক্ষণাত্মক পদক্ষেপের অনুমোদনের বিষয়টি বাদ দেওয়া হয়। এর পরিবর্তে প্রস্তাবে হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রক্ষণাত্মক প্রচেষ্টায় ‘দৃঢ়ভাবে উৎসাহিত’ করা হয়েছিল। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের