আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৬, ২২:১৬ আপডেট : ২০ মে ২০২৬, ২২:১৬

ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনও ‘তাড়াহুড়ো নেই’ বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক সেটাই করবেন, যা তিনি করতে বলবেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার কী কথা হয়েছে? জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলবো, তিনি সেটাই করবেন।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি খুবই ভালো একজন মানুষ, আমি যা চাইবো তিনি সেটাই করবেন। তিনি একজন চমৎকার লোক... ভুলে যাবেন না যে তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী ছিলেন।’

হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে ইরানের সঙ্গে একটি সীমিত চুক্তিতে পৌঁছাতে তিনি রাজি আছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, চুক্তি করার জন্য তিনি কোনও তাড়া অনুভব করছেন না। তিনি বলেন, ‘আমাদের প্রণালিটি খুলে দিতে হবে যা অবিলম্বে খুলে দেওয়া হবে, তাই আমরা এটিকে একটি সুযোগ দেবো। আমার কোনও তাড়াহুড়ো নেই। সবাই বলছেন, ওহ, মধ্যবর্তী নির্বাচন এসে গেলো। কিন্তু আমার কোনও তাড়াহুড়ো নেই... আদর্শগতভাবে আমি অনেক মানুষের মৃত্যুর বিপরীতে খুব কম মানুষের মৃত্যু দেখতে চাই।’

চলতি সপ্তাহে ইরানের ওপর মঙ্গলবারের জন্য নির্ধারিত একটি সামরিক হামলা বাতিলের ঘোষণার পর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের বিষয়ে বেশ অস্পষ্ট সময়সীমা দিয়ে আসছেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন যে তিনি ‘দুই বা তিন দিন’ কিংবা ‘একটি সীমিত সময়ের’ জন্য অপেক্ষা করতে পারেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
২০ মে ২০২৬, ২২:১৬
আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো