হরমুজ প্রণালি ‘মুক্ত’ দেখতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৬, ২২:৪১ আপডেট : ২১ মে ২০২৬, ২২:৪১

হরমুজ প্রণালিতে টোল বা শুল্ক আরোপের বিষয়ে ইরানের প্রস্তাব প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটিকে সম্পূর্ণ উন্মুক্ত ও টোলমুক্ত দেখতে চায়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা যেমনটা জানেন, আমাদের অবরোধের কারণে হরমুজ প্রণালির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এই অবরোধ ১০০ ভাগ কার্যকর হয়েছে। কেউ এটি ভেদ করে যেতে পারেনি; এটি ঠিক একটি ইস্পাতের দেয়ালের মতো।’

প্রণালিটি প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘আমরা এটি মুক্ত দেখতে চাই, আমরা কোনও টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলপথ।’

তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির বিপরীতে ইরানের আইআরজিসি (ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী) নৌবাহিনীর পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৩১টি জাহাজ এই গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরীয় জলপথ অতিক্রম করেছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
২১ মে ২০২৬, ২২:৪১
হরমুজ প্রণালি ‘মুক্ত’ দেখতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর