ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৬, ১২:৩০ আপডেট : ২৬ মে ২০২৬, ১২:৩০

ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, না হলে তা ধ্বংস করে ফেলতে হবে বলে দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই কথা জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অবিলম্বে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। তবে এর চেয়েও আরও ভালো হয় যদি ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেগুলো ইরানেই ধ্বংস করা হয়। আর এই ধ্বংসের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মতো কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্পের এবারের এই প্রস্তাবটি আগের চেয়ে আরও বেশি নমনীয়। এর আগে তিনি ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করার জন্য বহুবার তাগিদ দিয়েছেন। গত ২১ মে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যেও তিনি বলেছিলেন, ইরানকে অবশ্যই তার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে এবং যুক্তরাষ্ট্র তা হাতে পেলে দ্রুত ধ্বংস করে ফেলবে।

মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যবস্থাপনাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের মতভেদের অন্যতম প্রধান কারণ। কোনও কোনও মার্কিন কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস না-করা হলে ইরানের অবরুদ্ধ করে রাখা সম্পত্তি কোনোভাবেই অবমুক্ত করা যাবে না।

তবে অন্যান্য বিদেশি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই মর্মে কঠোর নির্দেশনা দিয়েছেন যে, দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনও অবস্থাতেই বিদেশে হস্তান্তর করা যাবে না। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করেন, এই পারমাণবিক কাঁচামাল যদি বিদেশে হস্তান্তর করা হয়, তবে দেশটির ওপর মার্কিন ও ইসরায়েলি আক্রমণের আশঙ্কা আরও বহুগুণ বেড়ে যাবে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
২৬ মে ২০২৬, ১২:৩০
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের প্রস্তাব ট্রাম্পের
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর