ইরান নিয়ে নেতানিয়াহুকে কী আশ্বাস দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৬, ১৮:২৫আপডেট : ২৪ মে ২০২৬, ২০:০০

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা চুক্তি নিয়ে ইসরায়েলের ভেতরে চরম উদ্বেগ ও অস্বস্তি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে আশ্বস্ত করে বলেছেন, চূড়ান্ত চুক্তিতে তেহরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ভেঙে দেওয়া হবে। রবিবার ইসরায়েলের একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

শনিবার রাতে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। তবে এর আগের সপ্তাহে তাদের মধ্যে কিছুটা উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছিল, যেখানে নেতানিয়াহু ইরানে পুনরায় হামলার পক্ষে ছিলেন এবং ট্রাম্প কূটনীতিকে আরও সময় দিতে চেয়েছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই আলোচনায় ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদই রেখেছে আমেরিকা। ইসরায়েলি কর্মকর্তাদের মূল উদ্বেগ হলো, এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টিকে পেছনে ঠেলে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। সিকিউরিটি ক্যাবিনেটের একজন সদস্য ব্যক্তিগত আলাপে এই চুক্তির শর্তগুলোকে ‘ভীষণ খারাপ’ বলে বর্ণনা করেছেন। তার মতে, এটি ইরানের পারমাণবিক ও সন্ত্রাসী সক্ষমতা ধ্বংস না করেই দেশটিকে ‘সময়, অর্থ ও আঞ্চলিক শান্তি’র সুযোগ দেওয়া হবে।

জানা গেছে, প্রাথমিক চুক্তিতে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এই ৬০ দিন পর পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে। চুক্তিতে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির পরিকল্পনা থাকলেও হিজবুল্লাহকে নিরস্ত্র করার কোনও শর্ত নেই। তবে ট্রাম্প ওই কর্মকর্তাকে স্পষ্ট করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং তাদের ভূখণ্ড থেকে সব সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের দীর্ঘদিনের দাবিতে তিনি অটল থাকবেন এবং এই শর্ত পূরণ না হলে চূড়ান্ত চুক্তিতে সই করবেন না। নেতানিয়াহু অবশ্য ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননসহ সব ক্ষেত্রেই যেকোনও হুমকির বিরুদ্ধে ইসরায়েল তার স্বাধীন পদক্ষেপ নেওয়ার অধিকার বজায় রাখবে।

চুক্তি অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালে হিজবুল্লাহ কোনও উসকানি বা হামলা চালালে ইসরায়েল পাল্টা আঘাত হানতে পারবে। আমেরিকার এই চুক্তির ফলে ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে, যার ফলে তারা তেল বাণিজ্য করার সুযোগ পাবে। তবে রয়টার্স জানিয়েছে, এক ইরানি সূত্র দাবি করেছে প্রাথমিক চুক্তিতে তারা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে রাজি হয়নি। এই চুক্তি নিয়ে মার্কিন রাজনীতিতেও সমালোচনা শুরু হয়েছে।

রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বিষয়টিকে ‘বিপর্যয়কর ভুল’ বলে আখ্যা দিয়েছেন। সিনেটর লিন্ডসে গ্রাহামও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই চুক্তি ইসরায়েলের জন্য ‘দুঃস্বপ্ন’ বয়ে আনবে। তবে ভারতে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। এই চুক্তি নিয়ে আলোচনা করতে রবিবার সন্ধ্যায় নেতানিয়াহু তার নিরাপত্তা ক্যাবিনেটের সঙ্গে একটি সীমিত বৈঠকে বসার কথা রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
২৪ মে ২০২৬, ১৮:২৫
ইরান নিয়ে নেতানিয়াহুকে কী আশ্বাস দিয়েছেন ট্রাম্প
সম্পর্কিত
কী, কেন, কীভাবেনিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
কী, কেন, কীভাবেনিষেধাজ্ঞায় অর্থনীতিতে চাপ, সুর বদল পেজেশকিয়ানের
ছায়া মন্ত্রিসভা দিয়ে কী করতে চায় জামায়াত
ছায়া মন্ত্রিসভা দিয়ে কী করতে চায় জামায়াত
ফিফা কেলেঙ্কারিতে নতুন মোড়, ঘুষের দায় স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের 
ফিফা কেলেঙ্কারিতে নতুন মোড়, ঘুষের দায় স্বীকার আর্জেন্টাইন বাবা-ছেলের 
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ পুলিশ প্রধানের
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট