নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬, ২৩:৩২ আপডেট : ১৭ মে ২০২৬, ২৩:৩২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পরপরই ইরানকে কঠোর ভাষায় এক নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সময় ফুরিয়ে আসছে, তাদের (ইরান) দ্রুত কিছু করা উচিত, খুব দ্রুত, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’

পুরো পোস্টে বড় অক্ষরে তিনি জোর দিয়ে বলেন, ‘সময় অত্যন্ত মূল্যবান!’

এর ঠিক আগেই ট্রাম্প নিজের একটি ছবি পোস্ট করেছিলেন। সেটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এটি ছিল ঝড়ের আগের শান্ত অবস্থা।’

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য সবচেয়ে তীব্র ও জোরালো প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, রবিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোনে কথা বলেছেন এবং তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান।

নেতানিয়াহুর সঙ্গে এই ফোনালাপের মাত্র কয়েক দিন আগেই চীন সফর শেষ করে দেশে ফিরেছেন ট্রাম্প। চীন সফরকালে ট্রাম্প এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা গেছে।

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে কোনও মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যুদ্ধের তীব্র সমালোচনা করা হয়েছে। বেইজিং এই যুদ্ধকে এমন এক সংঘাত বলে অভিহিত করেছে, ‘যা কখনই ঘটা উচিত ছিল না এবং যা চালিয়ে যাওয়ার কোনও যৌক্তিক কারণ নেই।’

সূত্র: স্কাই নিউজ

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
১৭ মে ২০২৬, ২৩:৩২
নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ইরানকে ট্রাম্পের নতুন হুমকি
সম্পর্কিত
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরীকে হত্যা, দেশত্যাগের সময় সৎবাবা গ্রেফতার
অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগোনোর সিদ্ধান্ত হয়েছে: পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ, দীর্ঘ যানজট
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রামে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ভারতে পদক জয়ী অ্যাথলেটদের প্রথমবার ছাদখোলা বাসে বরণ
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
ইউএনওর বাসভবনের সামনে ও চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ, ওসি বললেন জানা নেই
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো