ইরানি প্রতিনিধিদের বিমানে মিনাব হামলায় নিহত শিশুদের স্মৃতি

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ১১:৫১আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:৫১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে এসেছে তেহরানের প্রতিনিধিদল। সেই প্রতিনিধিদলের বিমানে দেখা গেলো এক আবেগঘন দৃশ্য। মিনাব স্কুল হামলায় নিহতদের ছবি ও তাঁদের ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে বিমানের প্রতিটি আসনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘মিনাব ১৬৮’ নামের এই বিশেষ বিমানটি মূলত ওই হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষভাবে সাজানো হয়েছে। নিহতদের মধ্যে বড় একটি অংশই ছিল শিশু।

ইরানি প্রতিনিধিদলকে বহনকারী এই বিমানের ভেতরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা নামের একটি বালিকা বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভয়াবহ সেই হামলায় ৮ থেকে ১৪ বছর বয়সী ১৬৮ জন শিক্ষার্থী প্রাণ হারায়। মূলত সেই ট্র্যাজেডিকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইরানি প্রতিনিধিদল।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের