প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৬, ১৬:১৭আপডেট : ২১ মে ২০২৬, ১৭:৩১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সামরিক সক্ষমতা পুনর্গঠনে দ্রুত কাজ করছে ইরান। একইসঙ্গে আবারও ড্রোন উৎপাদন শুরু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যেভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধারে এগিয়েছে, তা মার্কিন গোয়েন্দা মহলকে বিস্মিত করেছে। কারণ তাদের ধারণা ছিল এই পুনর্গঠন প্রক্রিয়ায় আরও বেশি সময় লাগবে।

গোয়েন্দা সূত্রগুলো সিএনএন-কে জানায়, এই সময়সীমা এতটা কমে আসার পেছনে আংশিক কারণ হলো রাশিয়া ও চীনের কাছ থেকে ইরানের পাওয়া সহায়তা। তাদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বেইজিং এই ইসলামিক প্রজাতন্ত্রটিকে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে আসছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, সিএনএন-এর এই প্রতিবেদনটি ‘তথ্যের ওপর ভিত্তি করে তৈরি নয়’।

সূত্রগুলো বলছে, ইরান যেভাবে দ্রুতগতিতে তার অস্ত্রাগার ও সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে এগিয়ে যাচ্ছে, তা ইঙ্গিত দেয় যে তেহরান এখনও একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই রয়ে গেছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান নতুন করে শুরু করার বারবার দেওয়া হুমকি বাস্তবায়নও করে, তাহলেও ইরান এই অঞ্চলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে সক্ষম।

এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে পেন্টাগনের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে ‘প্রেসিডেন্টের বেছে নেওয়া সময় ও স্থানে যেকোনও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে’।

সূত্র: টাইমস অব ইসরায়েল 

/এএস/এমওএফ/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
চীনে টানা বৃষ্টিতে বন্যা ঝুঁকি, সতর্কতা জোরদারের নির্দেশ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু, চলবে কতদিন 
লামিনে ইয়ামাল নামের পেছনে রয়েছে যে কৃতজ্ঞতার গল্প
সর্বশেষ খবর
রেকর্ডের মহামঞ্চে মেসি: ফাইনালে ভাঙতে পারেন যেসব কীর্তি
রেকর্ডের মহামঞ্চে মেসি: ফাইনালে ভাঙতে পারেন যেসব কীর্তি
ফাইনালের আগে মেসিকে নিয়ে এমবাপ্পের চমকপ্রদ মন্তব্য
ফাইনালের আগে মেসিকে নিয়ে এমবাপ্পের চমকপ্রদ মন্তব্য
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, কারা দিলো কীভাবে?
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী