আরব ইয়ুথ সার্ভে ২০১৬

তরুণ আরবদের মাঝে আইএস বিরোধী মনোভাব বাড়ছে

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১৮:৪০আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৮:৪১
image

তরুণ আরবদের মধ্যে আইএস বিরোধিতা বাড়ছে। তারা মনে করছেন আইএস প্রতিষ্ঠিত ‘খেলাফত’ অচিরেই ভেঙে পড়বে। তরুণ আরবদের মধ্যে চালানো এক জরিপে এমনটাই দেখা গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশই আইএস-কে সবচেয়ে বড় সমস্যা হিসেবে মনে করেন। তারা কর্মক্ষেত্রের অপ্রতুলতাকেই সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োগের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

আরও পড়ুন: এক আইএস সন্ত্রাসীর কন্যার আর্তনাদ

  তরুণ আরবদের মাঝে বাড়ছে আইএস বিরোধিতা

আরব ইয়ুথ সার্ভে ২০১৬ অনুসারে, ১৩ শতাংশ তরুণ আরব জানিয়েছেন, ব্যাপক সহিংস তৎপরতা বন্ধ করলে তারা আইএস-কে সমর্থন করতে পারেন। গত বছর তা ছিল ১৯ শতাংশ। জরিপে অংশ নেওয়াদের অর্ধেকই আইএস-কে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন। গত বছর ৩৭ শতাংশ তরুণ আরব এমনটা মনে করতেন।

  মসুলে আইএস-এর পক্ষে তরুণ আরবদের জমায়েত

তবে জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার চেয়েও স্থিতিশীলতা বেশি জরুরি। মাত্র ২৮ শতাংশ গণতান্ত্রিক ব্যবস্থার প্রচারণার পক্ষে মত দেন। ২০১১ সালে ‘আরব বসন্ত’-এর সময়ে চালানো জরিপে দেখা যায় যে, ৯২ শতাংশ তরুণ আরব গণতান্ত্রিক ব্যবস্থার প্রচারণার পক্ষে মত দেন।

আরও পড়ুন: ব্রাসেলস হামলায় বেলজিয়ামের উদাসীনতাকে দায়ী করলেন এরদোয়ান

জরিপ চালানো ১৬টি দেশের মধ্যে ৮টিতেই বেকারত্বকে আইএস থেকেও বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। কর্মক্ষেত্রের অপ্রতুলতাই সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োগের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। ১৫ থেকে ২৪ বছর বয়সী আরবদের এক-চতুর্থাংশই কর্মহীন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন-এর মতে, প্রায় সাড়ে সাত কোটি তরুণ আরব বেকার।

  মিশরে আইএস বিরোধী সমাবেশ

আরও পড়ুন: শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আইএস

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা পেন শোয়েন বারল্যান্ড ওই জরিপটি পরিচালনা করে। আরব ইয়ুথ সার্ভে ২০১৬-এ ১৮ থেকে ২৪ বছর বয়সী ৩ হাজার ৫০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। মধ্যপ্রাচ্যের ১৬টি দেশে জরিপ চালানো হয় – আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, করক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, এবং ইয়েমেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী