দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ২২:১৯আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২:১৯

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৬ জুলাই (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল; বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি; ‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দিপকে; অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প; ছাত্রদের আন্দোলনে টিকলো না মোদির অজেয় ভাবমূর্তি; ১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্প; কেন একাকী থাকার পথে হাঁটছেন নারীরা; ট্রাম্পকে ‘যুদ্ধের ফাঁদে’ আটকে ফেলেছে ইরান; এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

চলতি বছরের অক্টোবরে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রাজিল সরকার। দুই দেশের সরকারের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

 

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এমন এক রাজনৈতিক দল, যা সবসময় তাদের ভবিষ্যৎ এবং দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে চিন্তা করে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন তুঙ্গে ওঠার আগেই লাখ লাখ মানুষ বিশ্বাস করতেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আরও আগেই পদত্যাগ করা উচিত ছিল। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস এবং সিবিএসই-র অনলাইন মার্কিং পদ্ধতির চরম বিশৃঙ্খলা ভারতের উচ্চশিক্ষাব্যবস্থাকে কাঠের তাসের ঘরের মতো ভেঙে ফেলেছিল।

 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সাফল্যের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বার্তা দিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেছে সিজেপি। রবিবার (২৬ জুলাই) এক ভিডিও বার্তায় আন্দোলনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান অভিজিৎ।

 

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত পিছু হটেছেন। মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

 

মে মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ২০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার জেরে তরুণদের জোরদার আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই পদত্যাগের পর দিল্লির রাজপথে উদযাপনে ফেটে পড়েন আন্দোলনকারীরা। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষামন্ত্রীর এই বিদায় কেবল একজন মন্ত্রীর পদত্যাগ নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বছরের পর বছর ধরে গড়ে তোলা ‘অজেয়’ ও ‘আপসহীন’ ভাবমূর্তিতে এক বিরল ও চরম আঘাত।

 

টানা ১৩ দিন ধরে ইরানে হামলা চালানোর পর তা হঠাৎ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনীতিক তৎপরতার গতি বৃদ্ধি, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুতে টান পড়া এবং সংঘাত ব্যাপক রূপ নেওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

‘চিন্তা করো না, তোমার মতো নারীদের আজীবন একা থাকতে হয় না’, বন্ধুর পাঠানো এই বার্তাটি দেখে তাজ্জব বনে গিয়েছিলেন এক তরুণী। ১৫ বছর ধরে নিজের ইচ্ছায় একা থাকা ও রঙিন জীবন কাটানো সেই নারী বুঝতে পারলেন, বন্ধুদের চোখেও একা থাকা নারীদের যেন একপ্রকার ‘অসহায়’ হিসেবে দেখা হয়। অথচ ২০৩০ সালের মধ্যে ২৫ থেকে ৪৪ বছর বয়সী ৪৫ শতাংশ নারী একক জীবনযাপন করবেন বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়শই নিজের সিদ্ধান্তের প্রশংসা করে দাবি করতেন, এটি শত্রু ও মিত্র উভয়কেই চাপে রাখে। একদা নিজের ক্ষমতাকে ‘বিশ্বের সবচেয়ে বড় হাতুড়ি’ হিসেবে ব্যাখ্যা করা ট্রাম্প এখন নিজেই এক যুদ্ধের জালে আটকে পড়েছেন, যা থেকে বের হওয়ার পথ তিনি খুঁজে পাচ্ছেন না।

 

যুক্তরাষ্ট্রে গত আর্ধশতকের মধ্যে খাদ্যের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় মার্কিন পরিবারগুলোর বাজার করার অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে দেশটির শহরগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। অথচ এর আগের সাড়ে সাত বছরে এই বৃদ্ধির হার ছিল মাত্র ৬.৪ শতাংশ।

/এএ/
সম্পর্কিত
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠন মোদির
এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি
এবার তেলেঙ্গানার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলো খোদ বিজেপি
সর্বশেষ খবর
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
একসঙ্গে ছাত্রদলের ৪ নেতার পদত্যাগ
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
মানুষের শরীর থেকে ‘অ্যাপেনডিক্স’ কেন এখনও হারিয়ে যায়নি?
মানুষের শরীর থেকে ‘অ্যাপেনডিক্স’ কেন এখনও হারিয়ে যায়নি?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠন মোদির
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠন মোদির
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি