ইনশাল্লাহ বলায় নামিয়ে দেওয়া হলো বিমানযাত্রীকে

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১০:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১০:৫৩

বিমানের ভেতর ফোনে চাচার সঙ্গে কথা বলার সময় ‘ইনশাল্লাহ’ শব্দ উচ্চারণ করেন এক যাত্রী। আর এতেই ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনার শিকার ব্যক্তি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৯ই এপ্রিল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুনের ভাষণ শুনতে যাচ্ছিলেন।

ইনশাল্লাহ বলায় নামিয়ে দেওয়া হলো বিমানযাত্রীকে

খায়রুলদীন মাখজুমি নামের ওই শিক্ষার্থী জানান, উড্ডয়নের আগে তিনি বিমানের ভেতর থেকেই তার চাচার সঙ্গে ফোনে কথা বলছিলেন। কিন্তু তাকে 'ইনশাল্লাহ' বলতে শোনার পর বিমানের আরেক যাত্রী তার দিকে আড়চোখে তাকাতে শুরু করেন। এর পরই সাউথওয়েস্ট এয়ারলাইন্সেরর একজন কর্মী তাকে বিমান থেকে নামিয়ে দেন। তিনি আর ওই বিমানে উঠতে পারেননি।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩

খায়রুলদীন মাখজুমি নিউইয়র্ক টাইমসকে বলেন, ইসলামভীতি এ দেশকে কোথায় নিয়ে গেছে - এটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত। আমি এবং আমার পরিবারের এমন অভিজ্ঞতা অনেক হয়েছে, এবার তাতে আরও একটি যোগ হলো।

আরও পড়ুন: ওআইসি’র কঠোর সমালোচনায় হিজবুল্লাহ

একজন শরণার্থী হিসেবে ইরাক থেকে যুক্তরাষ্ট্রে আসা খায়রুলদীন মাখজুমি ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আরও পড়ুন: আত্মরক্ষায় বক্সিং শিখছেন ব্রিটেনের মুসলিম নারীরা

অভিযুক্ত প্রতিষ্ঠান সাউথওয়েস্ট এয়ারলাইন্স বলছে, তারা কোনও ধরনের বৈষম্য সহ্য করে না। খায়রুলদীন মাখজুমি বিমানের ভেতর 'হুমকিসূচক বলে মনে হতে পারে এমন মন্তব্য' করার কারণেই তাকে নামিয়ে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নতুন রণক্ষেত্র লোহিত সাগর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রুশ এস-৪০০ না ছাড়লে মিলবে না এফ-৩৫ যুদ্ধবিমান: তুরস্ককে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে দিনের তাপমাত্রা 
লঘুচাপের প্রভাবে সারাদেশে বাড়বে বৃষ্টিপাত, কমবে দিনের তাপমাত্রা 
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ জুলাই, ২০২৬)
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
জার্মানিতে শোভাযাত্রায় দ্রুতগতির গাড়ির হামলা: নিহত ১, আশঙ্কাজনক ১৬
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড