যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া বাতিলের শর্ত উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ১০:২০আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১০:২২
image

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ইয়ং যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ার সঙ্গে বার্ষিক সামরিক মহড়া বাতিল করে তখনই কেবল উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানো স্থগিত করবে। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ভীত হয় না বলেও দৃঢ় কণ্ঠে দাবি করেন তিনি। এদিকে শনিবারও সাবমেরিন থেকে ছোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে বড় ধরনের সফলতা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। গত জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর মার্চের শুরুর দিকে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন। সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।
এসব পারমাণবিক পরীক্ষাকে আত্মরক্ষামূলক প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন রি সু ইয়ং। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অধিকারিউত্তর কোরিয়ার রয়েছে বলে দাবি করেন তিনি। সু ইয়ং এর অভিযোগ, যুক্তরাষ্ট্রই তার দেশকে এ ধরনের আত্মরক্ষামূলক অস্ত্র তৈরিতে বাধ্য করেছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া বাতিল করা হলে তা আলোচনার দুয়ার খুলে দেওয়ার পাশাপাশি উত্তেজনা কমাবে।
আরও পড়ুন: শিগগিরই-পঞ্চম-পারমাণবিক-পরীক্ষা-চালাবে-উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সু ইয়ং এপিকে বলেন, ‘আমরা যদি এভাবে পাল্টাপাল্টি পরীক্ষা অব্যাহত রাখি, তবে তা আমাদেরকে বড় ধরনের দুর্যোগের দিকে নিয়ে যাবে। কেবল দুটি দেশের জন্যই নয়, পুরো বিশ্বের জন্য তা দুর্যোগ ডেকে আনবে।’

তবে যৌথ এ সামরিক মহড়াকে দক্ষিণ কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রক্ষার চিহ্ন বলে উল্লেখ করেছেন এক মার্কিন কর্মকর্তা।

এদিকে শনিবার উত্তর কোরিয়ায় পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়ে দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ’র খবরে বলা হয়, ‘পানির তলায় এ ধরনের অপারেশন চালানোর মতো প্রয়োজনীয় প্রযক্তিগত সক্ষমতা ক্ষেপণাস্ত্রটির রয়েছে।’ সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম