প্রাচীন এক মসজিদে প্রবেশাধিকার পাচ্ছেন কেরালার নারীরা

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৮:৫০

গত ১ হাজার বছরের ইতিহাসে এই প্রথমবারের মত প্রাচীন একটি মসজিদের ভেতরে প্রবেশ করার অধিকার পেতে যাচ্ছেন ভারতের কেরালা রাজ্যের মুসলিম নারীরা। রবিবার প্রথমবারের মত প্রাচীন স্থাপত্যের অসাধারণ নিদর্শন কোট্টায়ামের জুমা মসজিদের প্রবেশদ্বার নারী দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

কোট্টায়ামের জুমা মসজিদ

মসজিদটি দেখতে হাজার হাজার নারী কোট্টায়াম শহরের কেন্দ্রে মিনাচিল নদীর তীরে অবস্থিত ওই মসজিদে ভিড় করেন। কেরালার বাইরে থেকে, এমনকি ভারতের বাইরের অনেক নারী পর্যটকও মসজিদটি দেখতে আসেন।স্থানীয় সূত্র জানায়, ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত প্রতিদিন নারী দর্শনার্থীদের জন্য মসজিদটি খুলে দেওয়া হবে।

অ্যাডভোকেট নওয়াব মুল্লাদম বলেন, ‘এই মসজিদটি ১ হাজার বছরের পুরানো। এর বাইরে ও ভেতরে যে সব কাঠের কাজ আছে তা প্রাচীন স্থাপত্যের নিদর্শন। আমাদের নারীরা কোনদিনই এই সৌন্দর্য দেখেননি। তাই মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে কিছুদিনের জন্য মসজিদটি নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

দর্শনার্থী ফাতিমা বলেন, ‘অনেক ঐতিহাসিক মসজিদের সামনে দাঁড়িয়ে অনেকবার মনে হয়েছে, যদি ভেতরে যেতে পারতাম, নামাজ পড়তে পারতাম! কোনদিন এই আকাঙ্খা প্রকাশ করারও সাহস হয়নি।এই মসজিদটি দেখার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।’

সূত্রঃ দ্য হাফিংটন পোস্ট

/ইউআর/

সম্পর্কিত
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
প্রেম করার সন্দেহে স্ত্রীকে হত্যা, বাবা-মাকে ভিডিও কলে দেখালো শেষ মুহূর্ত
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নৌকায় ভাসতে ভাসতে পেয়ারার দেশে
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
টনপ্রতি ১০ ডলার কমে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?