মিসরে ৭১ বিক্ষোভকারীকে দুই বছর করে কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৬, ২২:১৭ আপডেট : ১৫ মে ২০১৬, ২২:১৭

সৌদি আরবকে দুটি দ্বীপ দেওয়ার প্রতিবাদে মিসরের প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় ৭১ জনকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার আদালত এই রায় ঘোষণা করেন। এ রায়ে গ্রেফতারকৃতদের পরিবার ও বন্ধুরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বিক্ষোভকারীদের আইনজীবী হোসাম আল-খাদরাওয়ে জানান, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। রায় ঘোষণার সময় কারাদণ্ডের শাস্তি পাওয়া ৭১ জনের মধ্যে ৩৩জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে আছেন।

২৫ এপ্রিল সৌদি আরবকে দুটি দ্বীপ দেওয়ার প্রতিবাদে দায়িত্বগ্রহণের পর সবচেয়ে ভয়াবহ প্রতিবাদের মুখে পড়েন মিসরের সাবেক সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি। ২৫ এপ্রিল ছিল সিনাই মুক্ত দিবস। মিসরের বর্তমান পরিস্থিতির জন্য সিসিকে দায়ী করে সিনাই মুক্ত দিবসকে বিক্ষোভের রঙে রাঙিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাহরির স্কয়ারে কয়েক হাজার মানুষের বিক্ষোভ দমাতে সেনা সদস্য ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়। গ্রেফতার করা হয় কয়েকশ আন্দোলনকারী ও সাংবাদিককে।

আরও পড়ুন: নতুন প্রজন্মের ধূমপানে নিষেধাজ্ঞার পক্ষে কুইন্সল্যান্ডের মন্ত্রী

এপ্রিলের প্রথম সপ্তাহে সৌদি বাদশাহ সালমানের মিসর সফরকালে প্রেসিডেন্ট সিসি নির্বাহী ক্ষমতাবলে সৌদি আরবকে লোহিত সাগরে মিশরের নিয়ন্ত্রণে থাকা দুটি দ্বীপ সৌদি আরবকে উপহার হিসেবে প্রদানের ঘোষণা দেন। ১৯৫০ সাল থেকে দ্বীপ দুটি মিসরের দখলে ছিল।  এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দ্রুত।  গত ১৫ এপ্রিল কায়রোর গিজা এলাকায় আল-সিসি শাসনের পতনের ডাক দেন বিক্ষোভকারীরা। ব্যাঙ্গ করে তারা সিসিকে নাম দেন  'সিসি মুবারক'।  বিক্ষোভকালে বিক্ষোভকারীদের সঙ্গে মিসরের নিরাপত্তাবাহিনীর সংঘর্ষও হয়েছে। ব্যাপক ধরপাকড় করা হয়। ওই দিনই ২৫ এপ্রিল বিক্ষোভের ডাক দেওয়া হয়। সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
‘কোনও কারণেই যাবেন না’, ৬ দেশে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা
কোটি মানুষের ক্ষুধা মেটাতে সক্ষম যে ‘অজানা’ ফসল, কেন চাষ হয় শুধু এক স্থানেই?
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
সর্বশেষ খবর
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন