দুর্ঘটনার কবলে কঙ্গোর প্রেসিডেন্টের গাড়িবহর, নিহত ৫

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০০

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে বহনকারী গাড়িবহর ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। বুধবার রাজধানী কিনশাসাতে ফেরার পথে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িবহরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে তিন সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দুর্ঘটনার কবলে কঙ্গোর প্রেসিডেন্টের গাড়িবহর, নিহত ৫

দুর্ঘটনা ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।

মুখপাত্র জানান, ভারি বর্ষণের কারণে দুর্ঘটনা হয়েছে। যদিও স্থানীয় সংবাদমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দাবি করা হয়েছে দ্রুতগতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

ইভোন রামাজানি নামের মুখপাত্র বলেন, বন্দর নগরী মাতাদিতে একটি তেলের কূপ এবং প্রশাসনিক ভবন উদ্বোধন করে ফিরছিলেন প্রেসিডেন্ট কাবিলা। জরুরি ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত প্রেসিডেন্ট সেখানে অবস্থান ও উদ্ধার কাজ নিজেই তদারকি করেন।

২০০১ সালে আততায়ীর হাতে বাবা নিহত হলে ক্ষমতায় আসেন কাবিলা। ২০১৬ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ক্ষমতায় থাকার কারণে পদত্যাগের দাবিতে চাপে রয়েছেন তিনি।

/এএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম