তিউনিসিয়ায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা

বিদেশ ডেস্ক
০৬ মার্চ ২০২০, ১৮:৫৫আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৮:৫৬

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে।

তিউনিসিয়ায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি বার্গেস ডু লাক জেলায় কূটনৈতিক মিশনের কাছে আত্মঘাতী হামলা চালায়। এতে ঘটনাস্থলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দূতাবাসের বাইরে সড়কে ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা গেছে।  বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। সেখানে চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পেছনে মার্কিন পতাকা উড়ছে।

তিউনিসের মার্কিন দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি সেবার কর্মীরা কাজ করছে।

স্থানীয় একটি রেডিও’র খবরে বলা হয়েছে, বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে আল জাজিরার পক্ষ থেকে তা যাচাই করা সম্ভব হয়নি। রেডিও’র খবরে আরও বলা হয়েছে, দ্বিতীয় হামলাকারীও থাকতে পারে।

গত কয়েক বছর ধরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন। গত গ্রীষ্মে রাজধানীতে তিনটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী