জিবুতির উপকূলে নৌকাডুবিতে ৩৪ শরণার্থী নিহত

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, ১১:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:৫১

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে সোমবার অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকাডুবিতে ৩৪ শরণার্থী নিহত হয়েছে। ইয়েমেন থেকে এডেন সাগর হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দুর্ঘটনার শিকার নৌকাটিতে নারী ও শিশুসহ ৬০ আরোহী ছিল বলে জানিয়েছেন আইওএম-এর পূর্ব আফ্রিকা এবং হর্ন অব আফ্রিকার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবদিক। দালালদের মাধ্যমে তাদের যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু জিবুতির উপকূলে গিয়ে এটি ডুবে যাওয়ায় অন্তত ৩৪ শরণার্থীর সলিল সমাধি ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

জিবুতিতে কর্মরত আইওএম-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোর ৪টার দিকে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিক বলেছেন, অভিবাসীদের দুর্বলতাকে হাতিয়ার করা পাচারকারীদের বিচারের বিষয়টি অবশ্যই অগ্রাধিকার তালিকায় নিয়ে আসতে হবে। তাদের জন্য বহু মানুষ অকারণে অনেক প্রাণ হারিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের