জালিয়াতি মামলায় গান্ধীর নাতনীর ৭ বছরের জেল

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২১, ১৫:০৯আপডেট : ০৮ জুন ২০২১, ১৫:১১

ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নায়ক মহাত্মা গান্ধীর নাতনীকে সাত বছরের কারাদাণ্ড দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একটি আদালত। আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ৫৬ ব্ছর বয়সী আশিস লতা রামগোবিনের বিরুদ্ধে সোমবার এই রায় দেন বিচারক।

রায়ে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার ধনাঢ্য ব্যবসায়ী এসআর মহারাজের কাছ থেকে ৬০ লাখ র্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) ধার নিয়েছিলেন আশীষ লতা। ভারত থেকে আফ্রিকায় পণ্য রফতানির নামে এই বিরাট অংকের অর্থ নেন তিনি। একই সঙ্গে তিনি ব্যবসা থেকে মুনাফার ভাগ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশীষ লতা মহাত্মা গান্ধীর নাতনী ও মানবাধিকার কর্মী এলা গান্ধী ও প্রয়াত রামগোবিন্দের মেয়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (এনপিএ) সোমবার আদালতে জানায়, ২০১৫ সালে ব্যবসায়ী এস আর মহারাজের সঙ্গে পরিচয় হয় আশীষ লতার। মহারাজ ভারত থেকে কাপড় আমদানি এবং জুতা তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করে থাকেন। আর এই সুযোগে ব্যবসায়ী সংক্রান্ত কথা বলে ওই অর্থ হাতিয়ে নেন তিনি। চুক্তি অনুযায়ী, আশীষ লতা প্রতিশ্রুতি না রাখার অভিযোগে মামলা করেন ওই ব্যবসায়ী। অভিযোগ প্রমাণিত হওয়ায় রায়ে তার বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত।

সূত্র: উইয়ন

/এলকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম