বেসামরিক মানুষ নয়, বিদ্রোহীদের ওপর হামলা চালানো হয়েছে: ইথিওপিয়া

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ২০:১৩আপডেট : ২৪ জুন ২০২১, ২০:১৩
image

টাইগ্রে অঞ্চলের একটি ব্যস্ত বাজারে বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। তবে তারা স্বীকার করে নিয়েছে যে ‘সাদা পোশাকে থাকা’ বিদ্রোহীদের ওপর হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইথিওপিয়ার সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলে মঙ্গলবার বিমান হামলায় ৮০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। তোগোগা গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামরিক বাহিনীর বিমান স্থানীয় বাজারে বোমা হামলা চালায়। এতে অনেকেই আহত হন। টাইগ্রে অঞ্চলে নতুন করে হামলায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ।

ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল জেটনেট আদানে বুধবার বলেন, এই অভিযানে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে আমরা মনে করি না। তার তোগোগা গ্রামে সাদা পোশাকে বিদ্রোহীরা অবস্থান করছিলো।

সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেন বিদ্রোহীরা বাজারের ভিতরে ছিল না। তারা ওই শহরে ১৯৮৮ সালে টাইগ্রের হাওজেন শহরে বোমা হামলার বার্ষিকী উদযাপন করতে জড়ো হয়েছিলো। ইথিওপিয়ার তৎকালীন ক্ষমতাসীন কমিউনিস্ট নেতার চালানো ওই হামলায় শত শত মানুষের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ক্ষমতা আসার পর আফ্রিকার দেশ ইথিওপিয়ার রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে শুরু করে। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তারই হাত ধরে। এই কারণে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান তিনি। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় প্রশংসিত হলেও নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল টাইগ্রেতে শান্তি ফেরাতে তেমন পদক্ষেপ নেননি তিনি। উল্টো ব্যাপক রাজনৈতিক সংস্কারের নামে টাইগ্রেয়ানদের কোণঠাসা করে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর প্রভাবেই টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ চরম আকার ধারণ করে গত বছরের নভেম্বরে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। 

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী