তিউনিসিয়ায় আল-জাজিরার কার্যালয় বন্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ১৭:৫০আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৮:০০

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয়ের সব গণমাধ্যমকর্মীকে বহিষ্কার করেছে দেশটি সরকার। তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচি’র সরকারকে প্রেসিডেন্ট কায়েস সায়িদ বরখাস্তের পরপরই আল-জাজিরার কার্যালয়ে বিনা নোটিশে ঝটিকা অভিযানে সংবাদকর্মীদের জোরপূর্বক বের করে দেয় নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে।

করোনাভাইরাসের মহামারি মোকাবিলা আর দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিক্ষোভের মুখে পড়ে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচি’র সরকার। এই সুযোগে গত রবিবার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে পার্লামেন্ট বিলুপ্ত করেছেন প্রেসিডেন্ট কায়েস সায়িদ। সায়িদ জানিয়েছেন, নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন তিনি। 

প্রধানমন্ত্রীকে আকস্মিক ক্ষমতাচ্যুতে দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে তার সমর্থকরা পথে পথে অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পরই দেশটিতে থাকা আল-জাজিরার কার্যালয়ে সশস্ত্র অভিযান চালিয়েছে নিরাপত্তা সদস্যরা। সোমবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী তিউনিসে অবস্থিত আল-জাজিরার কার্যালয়ে ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা বিনা নোটিশ অভিযান চালিয়েছে।

ব্যুরো প্রধান লতিফা হাজ্জি জানান, ‘আমাদের কার্যালয় উচ্ছেদ করতে তাদের কাছ থেকে কোন প্রকার চিঠি পাইনি’। 

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা দেশের বিচার বিভাগের নির্দেশনা পালন করছেন। নির্দেশনা অনুযায়ী সকল সাংবাদিককে চলে যেতে বলা হয়েছে।

আল-জাজিরার অভিযোগ, সেখানে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র তাদেরকে নিতে দেওয়া হয়নি। কর্মকর্তারা কার্যালয়ের সব সম্পত্তি বাজায়েপ্ত করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে, রিপোর্টার্স উইদাউট বর্ডারস'।

/এলকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম