গ্রেটার সাহারায় আইএস প্রধানকে হত্যা, বড় সাফল্য বলছে ফ্রান্স

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৫

গ্রেটার সাহারা অঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আদনান আবু ওয়ালিদ আল-সাহারায়িকে হত্যা করেছে ফ্রান্সের সেনাবাহিনী। মার্কিন সেনা ও বিদেশি ত্রাণকর্মীদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় তাকে খোঁজা হচ্ছিলো।

বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন এক টুইট বার্তায় লেখেন আদনান আবু ওয়ালিদ আল-সাহারায়িকে ‘নিরস্ত্র করেছে ফরাসি সেনাবাহিনী।’ অভিযানের বিস্তারিত আর কোনও কিছু না জানিয়ে তিনি লেখেন, ‘সাহেল এলাকায় সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ে এটা আরেকটা বড় অর্জন।’

২০২০ সালে ফরাসি ত্রাণ কর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলো আদনান আবু ওয়ালিদ। এছাড়া ২০১৭ সালে নাইজারে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনায় তাকে খোঁজা হচ্ছিলো।

মালি, নাইজার ও বুরকিনা ফাসো অঞ্চলের জঙ্গি হামলার ঘটনার বেশিরভাগের জন্যই গ্রেটার সাহারা এলাকার আইএসকে দায়ী করা হয়। আদনান আবু ওয়ালিদকে ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

২০১২ সালে মালির উত্তরাঞ্চল বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়। ২০১৩ সালে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের পর শহর এলাকা ছেড়ে যায় এসব গোষ্ঠী।

/জেজে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম