কঙ্গোতে নতুন করে ইবোলা শনাক্ত

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ১৪:৫১আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৪:৫৪

করোনা মহামারির মধ্যেই নতুন করে ইবোলা প্রাদুর্ভাবের কথা জানিয়েছে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় পাঁচ মাস পর ইবোলা ভাইরাস শনাক্তের কথা জানালো।

২০১৮ - ২০২০ ইবোলো প্রাদুর্ভাবের সঙ্গে নতুন করে শনাক্ত ধরনের ভাইরাসের কোনও মিল আছে কিনা তা নিশ্চিত নয় বিশেষজ্ঞরা। সেসময় আফ্রিকায় ইবোলায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান। এর মধ্যে বেশির ভাগই কঙ্গোর নাগরিক।

কঙ্গো স্বাস্থ্যমন্ত্রী জিন জ্যাক এমবাঙ্গানি এক বিবৃতি জানান, বেনি শহরের কাছে তিন বছরের এক শিশুকে পরীক্ষা করলে ইবোলা পজেটিভ আসে। শিশুটির সংস্পর্শে এসেছেন এমন একশ’ জনের কোনও লক্ষণ আছে কিনা বিষয়টি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা। 

২০১৬ সালে গিনিতে ভয়ঙ্কর আকার নিয়েছিল ইবোলা। প্রতিবেশী লাইবেরিয়া ও সিয়েরা লিওনেও ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় ২৮ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে অন্তত ১১ হাজার মানুষের মৃত্যু হয়।
ইবোলা ভাইরাস সংক্রমণ মূলত প্রাণীর রক্ত বা শারীরিক তরলের মাধ্যমে হয়। কোনও ব্যক্তি এতে আক্রান্ত হওয়ার পর এর লক্ষণ ২-২১ দিনের মধ্যে শরীরের যে কোনও জায়গায় দেখা দিতে পারে।

তবে এর প্রাথমিক উপসর্গের সঙ্গে আবার মিল রয়েছে করোনার। জ্বর, অবসন্নতা, পেশী ব্যাথা, মাথাব্যাথা, গলা ব্যাথা ইবোলা সংক্রমণের প্রাথমিক উপসর্গ। এই ইবোলা নিয়ন্ত্রণে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

/এলকে/
সম্পর্কিত
মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
গোপন শর্তে রাজি না, ট্রাম্পের সাহায্য ফিরিয়ে দিচ্ছে আফ্রিকা
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু