নাইজেরিয়ায় মসজিদে ১৮ জনকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২৬ অক্টোবর ২০২১, ১৮:৩৪আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০:১১

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার প্রদেশের এক মসজিদে ঢুকে গুলি চালানো হলে অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশ জানিয়েছে, সোমবার ফজরের নামাজের সময় এই হামলা চালানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নাইজার প্রদেশের মাসেগু এলাকার মাজাকুকা গ্রামের মসজিদে ওই হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ফুলানি যাযাবর পশুপালক গোষ্ঠী। হামলার পর তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

পানি ও ভূমির অধিকার নিয়ে এই ধরনের জাতিগত সহিংসতায় আফ্রিকায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। এই সহিংসতার কারণে ফুলানি জনগোষ্ঠীর কেউ কেউ কৃষি কাজ করা হাউসা জনগোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে।

মাসেগু স্থানীয় সরকারের চেয়ারম্যান আল হাসান আয়াম বলেন, ‘বন্দুকধারীরা মসজিদ ঘিরে ফেলে নামাজরতদের ওপর গুলি চালানো শুরু করে।’ তিনি জানান, এই হামলায় আরও চার জন আহত হয়েছেন।

নাইজারের পুলিশ কমিশনার মানডে কুরিয়াস বলেছেন, এই হামলার সঙ্গে গ্রামবাসী ও ফুলানি পশুপালকদের বিরোধের সম্পর্ক রয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে নিরাপত্তা সমস্যার সর্বশেষ উদাহরণ এই হামলা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাণঘাতী সহিংসতা বিশেষভাবে বেড়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান