আত্মঘাতী বোমা হামলায় আহত সোমালিয়া সরকারের মুখপাত্র

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ১৬:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৩৫

আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন সোমালিয়া সরকারের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহিম মোয়লিমু। রবিবার (১৬ জানুয়ারি) রাজধানী মোগাদিসুতে বোমা বিস্ফোরণ ঘটনায় এক আত্মঘাতী। এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সোমালিয়া নিউজ এজেন্সি জানায়, এ হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে থাকা এক ফটো সাংবাদিক জানিয়েছেন, তিনি ইব্রাহিমের বাড়ির বাইরে একজনের মরদেহ পরে থাকতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, ওই মরদেহই সন্দেহভাজন হামলাকারীর।

ইব্রাহিম মোয়লিমু। ফাইল ছবি

আহত ইব্রাহিম মোয়ালিমুকে উদ্ধার করে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

সোমালিয়ার জাতিসংঘ সমর্থিত বর্তমান সরকার উৎখাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল-শাবাব, আল-কায়েদা। এর আগে বহু হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় গোষ্ঠীগুলো।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের