লাইবেরিয়ায় ‘খ্রিষ্টান ক্রুসেডে’ পদদলিত হয়ে নিহত ২৯

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, ১৭:২২আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮:০৬

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়াতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি প্রার্থনায় পদদলিত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। লাইবেরিয়ায় খ্রিষ্টান ক্রুসেড নামে পরিচিত এই প্রার্থনা অনুষ্ঠান একটি ফুটবল মাঠে আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ মুখপাত্র মোসেস কার্টার জানান, বুধবার রাতে এই পদদলনের ঘটনা ঘটে। হাতে ছুরি থাকা একদল গ্যাংস্টার উন্মুক্ত স্থানে প্রার্থনাকারীদের ওপর হামলা চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে অনেকের মৃত্যু হয়।

তিনি জানান, ছুরি বহনকারী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

লাইবেরিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সমাবেশকে ক্রুসেড বলা হয়। একজন প্রভাবশালী যাজক এই প্রার্থনার আয়োজন করেছিলেন।

নিহতদের মরদেহ রেডেম্পশন হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রেসিডেন্ট জর্জ ওয়েইহ।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী