বন্দুক, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো সোমালিয়ার রাজধানী

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৮

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানীতে বন্দুক হামলার পাশাপাশি বিস্ফোরণও ঘটেছে। বুধবার ভোরে আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব জঙ্গিগোষ্ঠী থানা এবং নিরাপত্তা চেক পোস্টে হামলা চালায় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্ফোরণ আর বন্দুকের গুলির শব্দে কেঁপে ওঠে মোগাদিসু।

আল শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকার উৎখাত করে নিজেদের বর্ণিত কঠোর শরিয়া আইনর আরোপ করতে চায়। আর এই লক্ষ্য অর্জনে গোষ্ঠীটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিয়মিত হামলা চালিয়ে থাকে। গত সপ্তাহে গোষ্ঠীটি নির্বাচনি প্রতিনিধিদের বহনকারী একটি মিনিবাসে হামলা চালায়।

সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহি নুর টুইটারে লিখেছেন, ‘সন্ত্রাসী মোগাদিসুর উপকণ্ঠে হামলা চালিয়েছে আর তারা আমাদের থানা এবং চেক পয়েন্টকে লক্ষ্যবস্তু বানিয়েছে। আমাদের নিরাপত্তা শত্রুদের পরাজিত করেছে।’

তবে এই হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মন্ত্রী জানিয়েছেন, পুলিশ পরে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

আল শাবাবের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করা হয়নি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
গোপন শর্তে রাজি না, ট্রাম্পের সাহায্য ফিরিয়ে দিচ্ছে আফ্রিকা
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু