৩০০ বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপি হীরার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ১৫:২৯আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৫:৩২

মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি খনিতে মিলেছে বিরল একটি খাঁটি গোলাপি হীরা। বুধবার খনি পরিচালনাকারী অস্ট্রেলিয়ার সংস্থা জানিয়েছে, এটি গত তিনশ’ বছরের মধ্যে পাওয়া যাওয়া সবচেয়ে বড় গোলাপি হীরা।

১৭০ ক্যারেটের গোলাপি হীরাটির নাম রাখা হয়েছে দ্য লুলো রোজ। অ্যাঙ্গোলার হীরা সমৃদ্ধ উত্তরপূর্বাঞ্চলের লুলো খনিতে এটি পাওয়া যায়। বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক বিবৃতিতে লুকাপা হীরা কোম্পানি বলেছে, এযাবতকালে পাওয়া যাওয়া গোলাপি হীরাগুলোর মধ্যে অন্যতম বড় এই নতুন হীরাটি।

টাইপ ২এ হীরাটিকে খুঁজে পাওয়াকে ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি অন্যতম বিরল এবং প্রাকৃতিক পাথরগুলোর মধ্যে অন্যতম বিশুদ্ধ। এটি পাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে অ্যাঙ্গোলার সরকার। খনিটির মালিকানায় তাদের অংশও রয়েছে।

অ্যাঙ্গোলার খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ডায়ামিনতিনো আজেভেদো বলেন, ‘লুলো থেকে উদ্ধার হওয়া এই রেকর্ড এবং দর্শনীয় গোলাপী হীরা বিশ্ব মঞ্চে অ্যাঙ্গোলাকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে প্রদর্শন করবে’।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হীরাটি বিক্রি করা হবে। ধারণা করা হচ্ছে এটি অনেক বেশি দামে বিক্রি হতে পারে।

তবে বিক্রির সময় সর্বোচ্চ দাম পেতে হলে দ্য লুলো রোজকে কাটতে হবে এবং পালিশ করতে হবে। এই প্রক্রিয়ার সময় এর ওজন ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে একই ধরনের গোলাপি হীরা আগেও উচ্চ মূল্যে বিক্রি হয়েছে।

৫৯.৬ ক্যারেটের গোলাপি স্টার হীরাটি ২০১৭ সালে হংকংয়ে এক নিলামে ৭ কোটি ১২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া হীরা।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু