মিসরে গির্জায় আগুনে পুড়ে প্রাণ গেলো ৪১ জনের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১৭:৪১আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৭:৪৪

মিসরে একটি গির্জায় আগুনে পুড়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। রবিবার গিজা শহরের ইমবাবা জেলার অবস্থিত আবো সেফেইন গির্জায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিসরের কপটিক চার্চ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৫৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে।

উচ্চ তাপমাত্রা এবং গির্জার অভ্যন্তরে থাকা প্রচুর পরিমাণে কাঠের কারণে আগুন যাতে আগুন আরও ছড়িয়ে না পড়ে সেটি নিশ্চিতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

দ্য সান জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়লে ভয়ে লোকজন ছোটাছুটি করতে শুরু করলে পদদলিত হওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গির্জা কম্পাউন্ডে একটি নার্সারি থাকায় নিহতদের মধ্যে অনেকেই শিশু বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জেনারেটর বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি এই অগ্নিকাণ্ডকে একটি ‘দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। পুরো বিষয়টির ব্যাপারে তিনি খোঁজ রাখছেন বলে জানিয়েছেন।

জেনারেল সিসি বলেন, ‘আমি সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে এই ঘটনা মোকাবিলা এবং আহতদের স্বাস্থ্যসেবার যাবতীয় দিক দেখভালের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী