দ. আফ্রিকায় জ্বালানি ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:০৩

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কাছে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণে কমপক্ষে ১০ নিহত হয়েছেন, আহত হন আরও ৪০ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে যায়। হঠাৎ বিস্ফোরণ ঘটলে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

জরুরি বিভাগের মুখপাত্র উইলিয়াম অ্যান্টালদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, একটি গ্যাস ট্যাংকার সেতুর নিচে আটকে গেছে, সকাল ৭টা ৫০ এর দিকে আমরা এমন একটি কল পাই। দমকল বাহিনীদের ডাকা হয়েছিল, দুর্ভাগ্যবশত তার আগেই বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে ৬০ হাজার লিটার এলপিজি ছিল। 

আহত ৪০ জনের মধ্যে ১৯ জনের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে চালকও রয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন জরুরি বিভাগের মুখপাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাংক বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ট্যাংকার (ওআর) ট্যাম্বু মেমোরিয়াল হাসপাতালে গ্যাস সরবরাহ করছিল বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের