বুরকিনা ফাসোতে ৫০ নারীকে অপহরণ করলো অস্ত্রধারীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ২১:২৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২১:২৬

আফ্রিকা মহাদেশের বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সৌম থেকে অস্ত্রধারীরা ৫০ নারীকে অপহরণ করেছে। দেশটির সরকার বলছে, ১২ ও ১৩ জানুয়ারি এসব নারীদের অপহরণ করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আরিবিন্দা নামক শহর থেকে ১৫ কিলোমিটার দূরের গ্রাম লিকিতে বন্য ফল কুড়ানোর সময় সশস্ত্র ব্যক্তিরা এই নারীদের অপহরণ করে।

সোমবার সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নির্দোষ নারীদের সন্ধান পেতে অভিযান শুরু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, সেনাবাহিনী ও বেসামরিক সহযোগীরা অঞ্চলটিতে ব্যর্থ তল্লাশি অভিযান চালিয়েছে।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি বুরকিনা ফাসো। ২০১৫ সালে মালিতে ছড়িয়ে পড়া আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্টজঙ্গি গোষ্ঠীগুলোর সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। কয়েক হাজার বেসামরিক ও নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হয়েছেন এসব সহিংসতায়। ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী শিবিরে বসবাস করছেন প্রায় ২০ লাখ মানুষ।

/এএ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব