পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৩, ২০:৫৮আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:৫৮

যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পুতিনের বিরুদ্ধে জারি করা এই পরোয়ানা নিয়ে কিছুটা বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার এক মুখপাত্র বলেছেন, এই পরোয়ানার আইনি বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন দক্ষিণ আফ্রিকা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আগস্টে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট।

মুখপাত্র ভিনসেন্ট মাগবেনিয়া বলেন, সরকার আমাদের আইনি বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন। তবে এখন থেকে সম্মেলনের আগ পর্যন্ত আমরা স্বার্থসংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কাজ করব।

পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দেবেন বলে এখনও রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ২০১৩ সালের মতো এবারও তিনি ১৫তম ব্রিকস সম্মেলেন অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু পুতিনের এমন সফর রামাফোসা সরকারকে এটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। ইউক্রেন রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেশটি আইসিসিকে স্বীকৃতি দিয়েছে। ফলে আইসিসির পরোয়ানা বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে দেশটির ওপর।

রামাফোসার মুখপাত্র বলেন, আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটিতে আমাদের মনোযোগ রয়েছে। ইউক্রেন সংঘাত যে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রতি দক্ষিণ আফ্রিকা অঙ্গীকারবদ্ধ এবং এটি আমাদের দৃঢ় প্রত্যাশা।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী