ডিআর কঙ্গোয় আকস্মিক বন্যায় অন্তত ১৭৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৩, ১৩:১০ আপডেট : ০৬ মে ২০২৩, ১৩:১০

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় আকস্মিক বন্যায় অন্তত ১৭৬ জন নিহত হয়েছেন। দক্ষিণ কিভু প্রদেশে মুষলধারে বৃষ্টির কারণে বৃহস্পতিবার বুশুশু এবং নিয়ামুকুবি গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। প্রাদেশিক সরকার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিদজে কাসি বলেন, ‘১৭৬ জন মারা গেছেন। অনেকেই নিখোঁজ আছেন’।

তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলছেন, ইতোমধ্যে ২২৭টি মরদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, ‘মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। বন্যায় স্কুল এবং হাসপাতাল ভেসে গেছে’।

দক্ষিণ কিভুতে বন্যা এবং ভূমিধস একটি অস্বাভাবিক ঘটনা নয়। এ ধরনের বিপর্যয় আগেও দেখেছে অঞ্চলটির বাসিন্দারা। ২০১৪ সালের অক্টোবরে ভারী বর্ষণে ৭০০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছিল। জাতিসংঘের মতে, সে সময় ১৩০ জনেরও বেশি লোক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ভারী বৃষ্টি ও বন্যার কারণে দেশের অন্যান্য অঞ্চলেও মর্মান্তিক ঘটনা ঘটে।

গত মাসে উত্তর কিভু প্রদেশে ভূমিধসের একদিন পর অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হন। ডিসেম্বরে রাজধানী কিনশাসায় বৃষ্টির কারণে অন্তত ১৬৯ জনের মৃত্যু হয়।

সংকট বাড়ছেই 

একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েক দশক ধরে চলা সহিংসতা পূর্ব ডিআরসিতে বন্যা চলমান মানবিক সংকটকে বাড়িয়ে দিয়েছে। 

জাতিসংঘের সাম্প্রতিক গণনা অনুসারে, অঞ্চলটি ২৫ বছরেরও বেশি সময় ধরে কমপক্ষে ১২২টি বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে জর্জরিত হয়েছে। ফলস্বরূপ, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের জুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ডিআরসিতে ৫৫ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে; যা বিশ্বের তৃতীয়-সর্বোচ্চ সংখ্যা। আরও ১০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।

দেশটির ২ কোটি ৭০ লাখ মানুষ চরম খাদ্য সংকটে রয়েছে বলেও একাধিক প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
ব্রাজিলের নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প
সর্বশেষ খবর
রাজধানীতে নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীতে নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহার, বাধা দিলে প্রাণনাশের হুমকি
‘গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনও ইচ্ছা সরকারের নেই’, সারাহ কুককে তথ্যমন্ত্রী
‘গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনও ইচ্ছা সরকারের নেই’, সারাহ কুককে তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের