অভ্যুত্থানের চেষ্টার পর নাইজারে জাতিসংঘের মানবিক সহায়তা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৩, ১২:৫০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:৫০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের চেষ্টার পর দেশটিতে সব কর্মকান্ড স্থগিত করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয়- ওসিএইচএ।  

ওসিএইচএ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, নাইজারে আমাদের মানবিক কার্যক্রম স্থগিত রয়েছে। দেশটি ইতোমধ্যেই সহিংসতা, আর্থ-সামাজিক চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের একটি জটিল মানবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

নাইজেরিয়ান প্রেসিডেন্সি নিশ্চিত করেছে, সেনারা একটি অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়েছিল। তারা প্রেসিডেন্ট মোহামেদ বাজুমের সরকারি বাসভবনে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল।

এদিকে দেশটির সেনাপ্রধান অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত বাহিনীর পক্ষে বলেছেন, বিভিন্ন বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ এড়াতে এই সিদ্ধান্তটি প্রয়োজনীয় ছিল।

লাখও মানুষের খাবার প্রয়োজন

ওসিএইচএ-এর মতে, নাইজারে মানবিক সহায়তার প্রয়োজন ২০১৭ সালে ছিল ১৯ লাখ মানুষের।  ২০২৩ সালে এসে তা দাড়িয়েছে ৪৩ লাখে।

নাইজারে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অথচ এই দেশটি নাইজেরিয়া, মালি এবং বুরকিনা ফাসোর কমপক্ষে আড়াই লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

জাতিসংঘের এজেন্সি জানিয়েছে, নাইজারে প্রায় ২৫ লাখ মানুষ তীব্রভাবে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। জুন থেকে আগস্টে এই সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার দেশটির জন্য জাতিসংঘের ৫৮৪ মিলিয়ন ডলারের মানবিক প্রতিক্রিয়া পরিকল্পনা করেছে। এ পর্যন্ত তার কেবল ৩২ শতাংশ অর্থায়ন হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব