সুদানে আরএসএফ অবস্থানে সেনাবাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ১৪:১০আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪:১৩

সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর অবস্থানে বিমান বোমা হামলা চালিয়েছে সুদানের সশস্ত্র বাহিনী। গত এপ্রিল থেকে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্রাসাদ দখলে রেখেছে।

সেনাবাহিনী রাজধানী খার্তুমে সাঁজোয়া ইউনিট কমান্ডের কাছে অবস্থানরত আরএসএফ বাহিনীর ওপর রবিবার হামলাটি হয়। এদিন আরএসএফ-এর অন্য দুটি ঘাঁটি ওমদুরমান এবং বাহরি শহরেও হামলা হয়।   

সুদানের সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, রাজধানীর দক্ষিণ অংশে আর্মার্ড ইউনিট কমান্ডের কাছে আরএসএফ অবস্থানে হামলায় কয়েক ডজন আরএসএফ সদস্য নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ১০টি সামরিক যান।

সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ১০০ দিনেরও বেশি সময় ধরে তীব্র সংঘর্ষ চলছে। তবে সংঘাত সবচেয়ে বেশি হচ্ছে রাজধানী খার্তুমের আশেপাশের কৌশলগত এলাকাগুলোতে।

১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছনে ৩ হাজারের বেশি মানুষ। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৪০ লাখ সুদানি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের