ফরাসি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করলো মালি

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ২০:৩৭আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২০:৫৭

প্যারিসে মালির দূতাবাস ফরাসি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করেছে। মালির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, অনির্দিষ্টকাল এই স্থগিতাদেশ বহাল থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এক বিবৃতিতে মালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক উত্তেজনায় ফ্রান্স মালিকে রেড জোন হিসেবে চিহ্নিত করার বিষয়টি জানার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে ফ্রান্স মালির নাগরিকদের ভিসা প্রদান স্থগিত এবং বামাকোতে নিজেদের ভিসা সেন্টার বন্ধ করে।

দুই সপ্তাহ আগে নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে সেনাবাহিনী উৎখাতের পর অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।

জান্তা নেতৃত্বাধীন মালি, বুরকিনা ফাসো ও ঘিনির সরকার নাইজারে অভ্যুত্থানকারীদের প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে দেশগুলো নাইজারে সামরিক হস্তক্ষেপ বিরোধী অবস্থান নিয়েছে।

সেনাবাহিনী ২০২০ ও ২০২১ সালে  সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর মালি ও ফ্রান্সের সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে।

গত বছর মালির জান্তা রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধাদের  নিয়ে আসার পর ফ্রান্স নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী