জিম্বাবুয়ে প্রেসিডেন্ট নির্বাচন

এমনানগাগওয়া পুনর্নির্বাচিত, অসন্তোষ বিদেশি পর্যবেক্ষকদের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১৩:৪১ আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৩:৪৬

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বারের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন এমারসন এমনানগাগওয়া। তবে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো।

শনিবার জিম্বাবুয়ে ইলেক্টোরাল কমিশন (জেডইসি) আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। তাতে দেখা গেছে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসার সিটিজেন কোয়ালিশন ফর চেঞ্জের (সিসিসি) পেয়েছে ৪৪ শতাংশ ভোট। বিপরীতে এমনানগাগওয়ার দল ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বিজয় লাভ করেছে। ৮০ বছর বয়সী এমারসন ২৩ লাখেরও বেশি ভোট পেয়েছেন। ৪৫ বছর বয়সী নেলসন চামিসার পেয়েছেন ১৯ লাখের বেশি ভোট।

নির্বাচন কমিশনের চেয়ারপারসন জাস্টিস চিগুম্বা বলেছেন, ‘জানু-পিএফ পার্টির এমারসন এমনানগাগওয়া ডাম্বুডজোকে জিম্বাবুয়ের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বলে ঘোষণা করা হচ্ছে।’

এমারসন এমনানগাগওয়া রবার্ট মুগাবে প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। স্ত্রীকে ভাইস প্রেসিডেন্ট করতে তাকে বরখাস্ত করেন মুগাবে। এর জের ধরে ৩৭ বছরের তৎকালীন শাসক রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। পরবর্তীতে ২০১৭ সালের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

ফলাফল আংশিক ঘোষণার শুরু থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। সরকারি দলীয় লোকজন বিরোধী ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ভোট সুষ্ঠু হয়েছে বলছে দাবি নির্বাচন কমিশন।

সিটিজেন কোয়ালিশন ফর চেঞ্জের (সিসিসি) একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, ‘আমরা এই ফলাফল মেনে নিতে পারছি না। আমাদের দল শিগগিরই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে।’

বিদেশি পর্যবেক্ষকরা শুক্রবার জানিয়েছেন, এই নির্বাচনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী