গ্যাবনে সরকার উৎখাত করে ক্ষমতা নিলো সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৩, ১২:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ২১:৫৯

মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অভ্যুত্থানে ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনীর একটি দল।

বুধবার (৩০ আগস্ট) ভোরের দিকে কয়েকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সম্প্রচারমাধ্যম ‘গ্যাবন ২৪’-এ ভাষণে বলেছেন, নির্বাচন জালিয়াতি করা হয়েছে। যার কারণে ক্ষমতা দখলে নেওয়া হয়েছে। দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। সীমান্ত বন্ধ করেছে সেনা সদস্যরা।

ভাষণে আরও জানিয়েছে, এখন দেশের সকল নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিত্ব করছে তারা।

গত শনিবারের অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো ওন্দিম্বা। ফলে তৃতীয় মেয়াদে তিনি ক্ষমতায় বসেন।

এ বিষয়ে সেনা কর্মকর্তারা বলেন, গ্যাবনের জনগণের পক্ষ হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি– বর্তমান শাসক অপসারণ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। 

গ্যাবনের নির্বাচন কমিশন বলছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বঙ্গো ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছে। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যালবার্ট আলবার্ট ওন্ডো ওসা পেয়েছেন ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট।

এই পরিস্থিতিতে সামরিক পদক্ষেপকে ঘিরে আফ্রিকার অনিশ্চয়তা তৈরি হয়েছে। জনগণের মধ্যে ভীতি  ছড়িয়েছে। পথে পথে ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে সেনা সদস্যরা।

দেশটিতে এখন কী ঘটছে তা জানা যাচ্ছে না। প্রেসিডেন্ট কোথায় আছেন তাও জানায়নি সামরিক বাহিনী।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সার নিয়ে ‘সুখবর’, সংকটের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব