পশ্চিম আফ্রিকায় তিন জান্তার সাহেল নিরাপত্তা জোট

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৫ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:১২

পশ্চিম আফ্রিকার তিন জান্তা সরকার সশস্ত্র বিদ্রোহ ও বিদেশি আগ্রাসন মোকাবিলা করার জন্য সাহেল নিরাপত্তা জোট গড়ে তুলেছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) মালি, নাইজার ও বুরকিনা ফাসো পারস্পরিক সহযোগিতা বাড়াতে এক চুক্তির মাধ্যমে এই জোট গঠন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অভ্যুত্থানের কারণে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক জোটের সঙ্গে টানাপড়েন চলছে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর। সর্বশেষ নাইজারে অভ্যুত্থানের কারণে বিভিন্ন আঞ্চলিক জোট ও পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে। এই জোটগুলো জান্তা সরকারকে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য আলটিমেটাম দিয়েছিল।

বহির্বিশ্ব ও আঞ্চলিক জোটের হুমকির জবাবে মালি ও বুরকিনা ফাসো বলেছে, নাইজারের ওপর কোনও ধরনের আক্রমণ হলে আমরা বসে থাকব না। আমরা নাইজারের পাশে আছি। আমরা দেশটিকে সহযোগিতা করব।

সাহেল চুক্তির সনদ অনুযায়ী, দেশ তিনটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আক্রমণ করা হলে তা আগ্রাসন বলে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে একে অপরকে সামরিক সহযোগিতা করবে।

এতে আরও বলা হয়েছে, সশস্ত্র বিদ্রোহ ঠেকাতে বা মোকাবিলা করতে দেশ তিনটি একে অপরকে সহযোগিতা করবে।

মালির জান্তা প্রধান আসিমি গোইতা তার এক্স-এ (টুইটার) বলেন, আমি আজ বুরকিনা ফাসো ও নাইজারের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে লিপ্টাকো-গৌরমা চার্টারে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে সাহেল নিরাপত্তা জোট গঠন করা হয়েছে। এটি পারস্পরিক প্রতিরক্ষা ও সহায়তা কাঠামো প্রতিষ্ঠায় কাজ করবে।

এই তিনটি দেশ ফ্রান্স-সমর্থিত জি-৫ সাহেল জোটের সদস্য ছিল। সশস্ত্র ইসলামি গোষ্ঠীকে মোকাবিলা করার জন্য ২০১৭ এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই জোটে চাদ ও মৌরিতানিয়াও ছিল।

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
প্রাথমিক ও মাধ্যমিকে দুই শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন