বুরকিনা ফাসোতে অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি সামরিক সরকারের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৩

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক শাসক একটি অভ্যুত্থান চেষ্টা নস্যাতের দাবি করেছে। বুধবার কর্তৃপক্ষ বলেছে, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এই চেষ্টায় জড়িত হিসেবে কয়েকজনকে গ্রেফতার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির সামরিক শাসক জানিয়েছে, সেনা  কর্মকর্তারা ও অন্যরা  ক্ষমতা দখল ও দেশকে বিশৃঙ্খলায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন। অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িত কর্মকর্তা ও অন্যদের গ্রেফতার করা হয়েছে।

বিবৃতি অনুসারে মঙ্গলবার এই অভ্যুত্থান চেষ্টা করা হয়। তবে সামরিক সরকার বিস্তারিত কিছু জানায়নি।

দেশটির সামরিক প্রসিকিউটর জানিয়েছে, চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং দুজন পলাতক। রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকিতে ফেলা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এর আগে চলতি মাসে সামরিক প্রসিকিউটর জানিয়েছিল, সামরিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে তিন সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

২০২২ সালের অক্টোবরে অভ্যুত্থানের মাধ্যমে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরের নেতৃত্বে সামরিক সরকার গঠন করা হয়। এর আট মাস আগে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে গত জানুয়ারিতে দামিবা এবং তার সহযোগীরা মিলে অভ্যুত্থান ঘটিয়ে সাবেক প্রেসিডেন্ট রস কাবোরেকে পদচ্যুত করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব