সোনার খনি ধসে জিম্বাবুয়েতে ৬ শ্রমিক নিহত, আটকা পড়েছেন অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৩

জিম্বাবুয়ের চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আটকা পড়েছেন ৩০ জনের বেশি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী হারার থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।

সম্প্রচারমাধ্যম জেডবিসি জানিয়েছে, খনিতে আটকে থাকাদের উদ্ধারে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে ১৩ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন বলেছে, সেখানে কী হয়েছে তা দেখার জন্য সেক্রেটারি জেনারেল ও চেগুটু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থলে যাবেন।

জিম্বাবুয়েতে খনির দুর্ঘটনা অস্বাভাবিক নয়। এসব খনিতে সোনা, প্ল্যাটিনাম ও হীরার বিশাল মজুদ আছে। সন্ধান ও উত্তোলনের সময় সঠিক উপায় অবলম্বন না করায় থামছে না দুর্ঘটনা।

/এসএইচএম/এলকে/
সম্পর্কিত
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
মোদিকে তোপ রাহুলের
মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি
সর্বশেষ খবর
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার 
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের