‘চীনের মতো হোন, দেশের সমালোচনা করা থেকে বিরত থাকুন’

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৪

নিজ দেশকে নিয়ে সমালোচনা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির ডারবানে অনুষ্ঠিত একটি সম্মেলনে দেশবাসীর উদ্দেশে রামাফোসা বলেন, ‘চীনের মতো হোন, দেশের সমালোচনা করা থেকে বিরত থাকুন’। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সম্মেলনে রামাফোসা নিজ সরকারের ভাবমূর্তি বজায় রাখার বিষয়ে দক্ষিণ আফ্রিকার জনগণকে চীনা জনগণের কাছ থেকে দুয়েকটি বিষয় শেখার পরামর্শ দিয়েছেন।

রামাফোসা বলেন, ‘প্রত্যেক নাগরিককে অবশ্যই একজন দূত হতে হবে। আমাদের অবশ্যই চীনের মতো হতে হবে। চীনে প্রায় সবাই একজন দূত—প্রতিটি চীনা নাগরিক তার দেশের জন্য দূতের মতো কাজ করে, তারা কখনও নিজ দেশের সমালোচনা করে না। আপনারাও নিজ দেশের সমালোচনা করবেন না।’

অধিকার গ্রুপগুলোর মতে, চীন একটি একদলীয় রাষ্ট্র যেখানে সরকারের সমালোচনাকারীদের নির্বিচারে গ্রেপ্তার এবং আটক করা হয়। চীনের সঙ্গে শক্তিশালী ব্যবসায়িক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে দক্ষিণ আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকা একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ। ১৯৯৪ সালে বর্ণবাদের অবসান হওয়ার পর থেকে আফ্রিকান জাতীয় কংগ্রেস দেশটিকে শাসন করছে।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী