মোজাম্বিকের বাস্তুচ্যুত মানুষ নিয়ে জাতিসংঘের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ২১:৫৪আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২১:৫৫

মোজাম্বিকের সাত লাখ ৮০ হাজার বাস্তুচ্যুত মানুষ নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। বৃহস্পতিবার (৭ মার্চ) এ সতর্কতা জানান তিনি। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) সাত বছরের বিদ্রোহের কারণে বাস্তুহারা হয়েছেন তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে সহিংসতার কারণে প্রায় সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর সোফালা প্রদেশে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ হাজার ।

অন্যান্য সংস্থাগুলো বলছে, জানুয়ারি থেকে সহিংসতার কারণে গ্রাম ছেড়ে পালিয়েছেন অনেকেই। এদের সংখ্যা প্রায় এক লাখ।

মোজাম্বিককে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিপ্পো গ্র্যান্ডি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের বিশেষ উপদেষ্টা রবার্ট পাইপার বলেছেন, মোজাম্বিকের মানুষকে সাহায্য করার জন্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। যার মাত্র ৫ শতাংশ ব্যবস্থা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী