ব্রাজিলে হেলিকপ্টার ভূপাতিত হয়ে ৪ পুলিশ নিহত

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১০:৫৭আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১০:৫৭

ব্রাজিলে হেলিকপ্টার ভূপাতিত হয়ে ৪ পুলিশ নিহত ব্রাজিলে একটি হেলিকপ্টার ভূপাতিত হয়ে চার পুলিশ নিহত হয়েছেন। রিও ডি জেনিরোর গড ফাবেলা শহরে এ ঘটনা  ঘটেছে। হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ফুটেজে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, অপরাধী চক্রই গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, হেলিকপ্টারটি একটি চলমান পুলিশি অভিযানে সহযোগিতা করছিল। অভিযানটি ফাবেলার একটি অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালিত হচ্ছিল। ওই এলাকায় শনিবার বেশ কয়েকটি অপরাধী চক্রের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।  ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে নিহতদের লাশ বের করে নিয়ে আসে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ফরেনসিক কর্মকর্তারা ধ্বংসস্তূপ পরীক্ষা করে ভূপাতিত হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

২০১০ সালে মাদকপাচার চক্রের বিরুদ্ধে অভিযান ব্যর্থ হওয়ার গত দুই বছরে রিওতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শুধু চলতি বছরেই সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৬৪৯ জন নিহত হয়েছেন মাদক ব্যবসাকে কেন্দ্র করে। গত বছরের একই সময়ের তুলনায় তা ১৮ শতাংশ বেশি। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম